Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সন্ত্রাস দমন মামলায় আসামি দাখিল পরীক্ষার্থী

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম

সন্ত্রাস দমন মামলায় আসামি দাখিল পরীক্ষার্থী

কামরুজ্জামান নাদিম। ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার নাঙ্গলকোটে সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় কামরুজ্জামান নাদিম (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আত্মগোপনে থাকায় চলমান দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছে না নাদিম।

নাদিম নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। সে নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল তুলা পুকুরিয়া হাজী বাড়ির বাসিন্দা হাজী আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলার ২৪ নম্বর আসামি করা হয় নাদিমকে। টেস্ট পরীক্ষার আগের দিন রাতে পুলিশ তাকে গ্রেফতারের উদ্দেশে বাড়িতে গেলে টের পেয়ে পালিয়ে যায় নাদিম। এরপর থেকেই আত্মগোপনে নাদিম। ফলে চলমান দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি তার।

নাদিমের মা ফাতেমা বেগম বিউটি অভিযোগ করেন, হয়রানির উদ্দেশে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তার ছেলেকে মামলার আসামি করা হয়েছে। এতে পরীক্ষায় অংশ নিতে না পারায় তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন বলেন, নাদিম সন্ত্রাস দমন মামলার আসামি বিষয়টি আমার জনা নেই। তবে সে মাদ্রাসার শিক্ষার্থী এবং এ বছরের দাখিল পরিক্ষার্থী। নাদিমের মামলা প্রত্যাহারে কোনো সহযোগিতার প্রয়োজন হলে মাদ্রাসা কতৃপক্ষ থেকে সহযোগিতা করবে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, বিষয়টি তার স্মরণে নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তি পরীক্ষার্থী হলে আদালতের অনুমতি সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম