Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানবিক দায়িত্ববোধ থেকে দগ্ধ লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছি: খন্দকার মারুফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম

মানবিক দায়িত্ববোধ থেকে দগ্ধ লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছি: খন্দকার মারুফ

জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ লামিয়াকে দেখতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্ট আপিল বিভাগের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্ট আপিল বিভাগের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, আমি একজন রাজনীতিবিদ। রাজনীতি করছি, মানুষের কল্যাণের জন্য। মানবিক দায়িত্ববোধ থেকেই দগ্ধ অসহায় শিশু লামিয়ার সুচিকিৎসার জন্য তার পাশে দাঁড়িয়েছি। আপনারা লামিয়ার সুস্থতা এবং তার স্বাভাবিক জীবন যাপনের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন শিশুটির সহায় হোন।  

কুমিল্লার মেঘনা উপজেলার দগ্ধ শিশু লামিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বিএনপি নেতা ড.খন্দকার মারুফ হোসেন। তিনি জানিয়েছেন, দগ্ধ লামিয়ার চিকিৎসা ভালোভাবে চলছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।  

শুক্রবার (২৪ এপ্রিল) জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, লামিয়াকে সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। লামিয়ার মা জানিয়েছেন, তার কন্যা ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে। 

ড.খন্দকার মারুফ এবং জাতীয় বার্ণ ইনস্টিটিউট সূত্র জানান, দগ্ধ শিশু লামিয়ার চিকিৎসা তদারকির জন্য একটি টিম গঠন করা হয়েছে, টিমের সদস্যরা নিয়মিত খোঁজখবর রাখছেন। পরিবার ও মেঘনা উপজেলা বিএনপির পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে, যেন সে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। 

বিএনপি নেতা ড খন্দকার মারুফ হোসেন গত বুধবার বিকালে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ অসহায় শিশু লামিয়া (৮) কে দেখতে গিয়ে তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণের কথা জানান। তিনি (ড.মারুফ)  লামিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন এবং গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল বৈদ্যুতিক তারের স্পর্শে লামিয়া গুরুতর দগ্ধ হয়। তার শরীরের প্রায় ২৮% দগ্ধ হয়েছে। পরে তাকে বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৪র্থ শ্রেণির ছাত্রী লামিয়া (৮) মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের দরিদ্র কৃষক সাহাব উদ্দিনের কন্যা।    

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম