আমি শুধু জামায়াতের এমপি না: এটিএম আজহারুল
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম
উপজেলা জামায়াত আয়োজিত স্থানীয় তারাগঞ্জ বালিকা স্কুল ও কলেজের হলরুমে দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমি শুধু জামায়াতের এমপি নই। তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার সর্বদল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার এমপি।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে ওয়ার্ডের দায়িত্বশীলদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা জামায়াত আয়োজিত স্থানীয় তারাগঞ্জ বালিকা স্কুল ও কলেজের হলরুমে দায়িত্বশীল সমাবেশে আজহারুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দলকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর জেলার সূরা ও কর্মপরিষদের সদস্য আব্দুল হান্নান খান, তারাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।
