Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম

ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

ফাইল ছবি।

Advertisement

নড়াইল সদরে ট্রেনে কাটা পড়ে মা পলি বেগম (২৫) ও তার শিশু সন্তান ফুরকান ভুঁইয়া নিহত হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বরাশুলা এলাকায় চিত্রা নদীর ওপরে থাকা রেলসেতুর লাইনে এ দুর্ঘটনা ঘটে। 

পলি বেগম উপজেলার আউড়িয়া ইউনিয়নের মুলদাইড় গ্রামের নুর ইসলাম ভুঁইয়ার স্ত্রী।

নড়াইল সদর থানার ওসি মো. অলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শিশু সন্তান ফুরকান ভুঁইয়াকে নিয়ে চিত্রা নদীর রেলসেতুর লাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন পলি বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার কোলের শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় এক বাসিন্দা শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন। 

স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, পারিবারিক কলহের জেরে পলি বেগম তার শিশু সন্তান ফুরকানকে নিয়ে আত্মহত্যা করেছেন।

তবে এ বিষয়ে নিহতের স্বামী নুর ইসলাম বলেন, আমাদের মধ্যে তেমন কোনো ঝগড়া হয়নি। কেন এমন ঘটনা ঘটলো, এটা দুর্ঘটনা নাকি অন্যকিছু আমি কিছুই বুঝতে পারছি না।

নড়াইল সদর থানার ওসি মো. অলি মিয়া বলেন, ওই নারী ও তার সন্তানের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম