Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী

Advertisement

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম

মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী

ছবি: সংগৃহীত

Advertisement

নেত্রকোনার আটপাড়ায় মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব মিয়া। তিনি উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছোট ছেলে। 

শনিবার (২৫ এপ্রিল) মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে গাবরতলা গ্রামে হেলিকপ্টার নিয়ে বর সেজে বিয়ে করতে যান রাজিব মিয়া।

এর আগে দুপুরে কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় আশপাশের এলাকার শত শত উৎসুক জনতা হেলিকপ্টারটি দেখতে সেখানে ভিড় জমান। কনে গাবরতলা গ্রামের সাখাওয়াত মিয়ার কন্যা জুতি আক্তার।

পারিবারিকভাবে এ বিয়ে হচ্ছে জানিয়ে প্রবাসী রাজিব মিয়া বলেন, আমি মালয়েশিয়ায় থাকি। ১০ ভাই ও বোনের মধ্যে সবার ছোট আমি। আমার মা ইচ্ছাপোষণ করেছিল- আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই আমি মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছি। 

রাজিবের বড় ভাই ঝুটন যুগান্তরকে বলেন, রাজিব আমাদের পরিবারে সবার ছোট। মা ইচ্ছা পোষণ করেছিলেন। রাজিব বাস্তবায়ন করেছে। আমরা এতে খুবই খুশি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার

স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্যাতনে বাড়িছাড়া যুবদল নেতার পরিবার, ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্যাতনে বাড়িছাড়া যুবদল নেতার পরিবার, ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

আরও পড়ুন

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

ফেসবুকে বিএনপি নেতার ক্ষোভ ‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

দুই সপ্তাহে দুবার খুলনায় যাবেন প্রধানমন্ত্রী

দুই সপ্তাহে দুবার খুলনায় যাবেন প্রধানমন্ত্রী

হাসপাতালে নির্ধারিত সময়ে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা: দুলু

হাসপাতালে নির্ধারিত সময়ে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা: দুলু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম