Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড়ে শ্মশানের পাশে পাওয়া সেই নবজাতক ছোটমনি নিবাসে

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

পাহাড়ে শ্মশানের পাশে পাওয়া সেই নবজাতক ছোটমনি নিবাসে

পাহাড়ে শ্মশানের পাশে পাওয়া সেই নবজাতক ছোটমনি নিবাসে

Advertisement

রাঙামাটির রাজস্থলীতে শ্মশানের পাশ থেকে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক মেয়ে শিশুটির ঠিকানা এখন চট্টগ্রামের সরকারি শিশু পরিবার ‘ছোটমনি নিবাস’।

রাজস্থলী উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ শিশুটিকে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

১৭ এপ্রিল রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়াপাড়ার শ্মশানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে কুঁড়িয়ে পান স্থানীয় বাসিন্দা সন্ধ্যারাণী দে।

রাজস্থলী উপজেলা প্রশাসন জানায়, উদ্ধারের পর খবর পেয়ে শিশুটিকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয়। এরপর শিশুটির শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে নিবিড় পর্যবেক্ষণে কয়েক দিন চিকিৎসায় শিশুটি সুস্থ হয়ে ওঠে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, শিশুটিকে দত্তক নিতে বা লালন-পালনে স্থানীয় অনেকে প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। কিন্তু শিশুটির নিরাপত্তা, আইনি প্রক্রিয়াসহ তার উজ্জ্বল ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের বিষয়টি বিবেচনা করে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৬ এপ্রিল তাকে চট্টগ্রামের ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। আশা করছি, সেখানে সরকারি তত্ত্বাবধানে শিশুটি সুষ্ঠু পরিবেশে ও যত্নসহকারে বেড়ে উঠবে।

তিনি জানান, এদিন শিশুটিকে হস্তান্তরের সময় আমার পাশাপাশি রাজস্থলী উপজেলা সমাজসেবা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিসা চাকমাসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেক সংকট নিরসনের উদ্যোগ ঝুলে গেছে, বিপর্যয়ের মুখে পর্যটন

সাজেক সংকট নিরসনের উদ্যোগ ঝুলে গেছে, বিপর্যয়ের মুখে পর্যটন

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

সাত দিন ধরে অবরুদ্ধ সাজেকে খাদ্যসংকটের শঙ্কা, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

সাত দিন ধরে অবরুদ্ধ সাজেকে খাদ্যসংকটের শঙ্কা, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম