Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ক্ষেতলালে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

ক্ষেতলালে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক স্থান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা মহল্লার একটি বাড়ির শয়নকক্ষ থেকে এক গৃহবধূ এবং ভোররাতে উপজেলার মহব্বতপুর গ্রাম থেকে অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ মনিকার বাবা কালাই উপজেলার শাইলগুন গ্রামের মোহাম্মদ আলী জানান, প্রায় এক বছর আগে তিনি মেয়েকে কুজাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুজন মণ্ডলের সঙ্গে বিয়ে দেন। পরবর্তীতে পারিবারিক জটিলতায় ভাসিলা গ্রামের আনিছুরের ছেলে সাদিকুল মেয়েকে নিয়ে গিয়ে বিয়ে করেন। পরে দুই পরিবারের সমঝোতায় তাদের সংসার চলছিল।

তিনি অভিযোগ করেন, যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করা হয়। তা দিতে না পারায় তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে নিহতের স্বামী সাদিকুল বলেন, সকালে নাশতা আনার পর তিনি বাইরে গেলে মনিকা ঘরের ভেতরে গলায় ফাঁস দেন। এ ঘটনায় তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না বলে জানান তিনি।

অপরদিকে মহব্বতপুর গ্রামের মজিবরের ছেলে ট্রলিচালক মাসুদ (৩২) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, মাসুদের প্রথম স্ত্রীকে স্থানীয় বাবলু মিয়া নামের এক ব্যক্তি প্রবাসে পাঠায়। প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দিয়ে আবার দ্বিতীয় বিয়ে করেন মাসুদ।  তাকেও প্রবাসে পাঠানোর প্রলোভন দেয় বাবলু।  কিন্তু মাসুদ তার স্ত্রীকে বাবলুর প্রলোভন থেকে সরে আসতে বলেন। তার কথা না শোনায় স্ত্রীর প্রতি অভিমান করে তিনি দিনগত রাতের কোনো এক সময় আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি মোত্তাদুল হোসেন বলেন, একই দিনে উপজেলার পৃথক স্থানে একজন নারী ও একজন পুরুষের আত্মহত্যার খবর পাওয়া গেছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।  বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

‘আমার সাইফকে আইন্না দাও’

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম