Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝড়ের মধ্যে দুই স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন, অটোরিকশাচালক গ্রেফতার

Advertisement

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

ঝড়ের মধ্যে দুই স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন, অটোরিকশাচালক গ্রেফতার

গ্রেফতার মজনু মিয়া (৩৮)। ছবি: যুগান্তর

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দে ৬ষ্ঠ শ্রেণির দুই স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মজনু মিয়া (৩৮) নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে গোয়ালন্দ বাজার আড়ৎপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতার মজনু মিয়া গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের মসজিদ পাড়ার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ওই দুই ছাত্রী শহরের একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। গতকাল মঙ্গলবার বিকালে স্কুল শেষে বাড়ি ফেরার জন্য তারা স্কুলের সামনে থেকে মজনু মিয়ার অটোরিকশায় ওঠে। পথে আড়ৎপট্টি এলাকায় পৌঁছলে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় চালক অটোরিকশার পর্দা আটকে দিয়ে রাস্তার একপাশে অবস্থান নেয়। এ সময় সুযোগ পেয়ে ওই চালক ছাত্রীদের জড়িয়ে ধরে অশোভন আচরণ করতে থাকে।

এ সময় ছাত্রীরা নিজেদের রক্ষায় ঝড়-বৃষ্টির মধ্যে অটোরিকশা থেকে জোর করে নেমে পড়ে এবং অন্য গাড়িতে করে বাড়ি পৌঁছে অভিভাবকদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। 

পরে বিক্ষুব্ধ অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যার দিকে গোয়ালন্দ বাজার হতে ওই চালককে ধরে থানায় সোপর্দ করে।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, দুই স্কুল ছাত্রীকে যৌন নিপিড়নের ঘটনায় এক অভিভাবক নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করে বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম