বজ্রপাতে মারা গেছে গোয়ালে থাকা গরু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের শরণখোলায় বুধবার দুপুরে বজ্রপাতে গোয়াল ঘরে থাকা অবস্থায় একটি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঝড়বৃষ্টির সময় উপজেলার উত্তর কদমতলা গ্রামের কবীর হোসেন হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হয়। বজ্রপাতে গোয়ালে বেঁধে রাখা দুটি গরুর মধ্যে একটি মারা গেছে। অপরটি অসুস্থ হয়ে পড়েছে।
গৃহকর্তা কবীর হোসেন জানান, আসন্ন কুরবানির হাটে বিক্রির জন্য তিনি দুটি গরু লালন পালন করছিলেন। একটি গরু মারা যাওয়ায় তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, বুধবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত শরণখোলা উপজেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপকভাবে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ঝড়ো হাওয়ায় গ্রামাঞ্চলে অনেক স্থানে গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ পুনঃসংযোগ হয়নি। সকাল ১০টা থেকে উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
