নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের তারাকান্দায় রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সাদ্দাম হোসেন ওই গ্রামের হামেদ আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে সাদ্দাম হোসেন বাড়ির পাশে রাংসা নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রতিবেশী ও স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানায় তারাকান্দা থানার ওসি মো. তানবীর আহম্মেদ।
