Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধর্ষণের পর হত্যা, ৬ বছর পর একজনের মৃত্যুদণ্ড

Icon

কুমিল্লা ব্যুরো ও ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

ধর্ষণের পর হত্যা, ৬ বছর পর একজনের মৃত্যুদণ্ড

ধর্ষণের পর শিশু হত্যার দায়ে ময়নাল হোসেন নামের একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত

Advertisement

কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে ময়নাল হোসেন নামের একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারী শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় দেন। দীর্ঘ প্রায় ৬ বছর পর ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের প্রয়াত খোরশেদ আলমের ছেলে।

এ মামলার অপর এক আসামি নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ মে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের ওই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন তার মা বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে আসামি ময়নাল হোসেন ওই শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে প্যাঁচিয়ে লাশ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। পরে শিশুটির মরদেহ উদ্ধার হলে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ময়নাল হোসেনসহ দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রধান আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

রায় ঘোষণার পর নিহত শিশুর মা পারভীন আক্তার শারমিন বলেন, দীর্ঘ অপেক্ষার পর বিচার পেয়েছি। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম