Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘জনগণের উন্নয়নে সবার আগে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে’

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:৪৪ পিএম

‘জনগণের উন্নয়নে সবার আগে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে’

বক্তব্য দিচ্ছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: যুগান্তর

Advertisement

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, জনগণের উন্নয়নে সবার আগে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। সে লক্ষ্যে সরকার বৈদেশিক কর্মসংস্থান, নিরাপদে বিদেশ গমন, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার অনগ্রসর জনগোষ্ঠীর ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: প্রেক্ষিত জাপান’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রী অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগগুলোর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ-সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবে।  বিদেশে কর্মী পাঠানো হলে যেমন রেমিট্যান্স আসবে, তেমনি এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ব্যবস্থাপনায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল হাছানাত হুমায়ূন কবীর।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) আশরাফ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শৈশবেই বৈষম্য রুখতে প্রাথমিকে অভিন্ন পোশাক ও খাবার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শৈশবেই বৈষম্য রুখতে প্রাথমিকে অভিন্ন পোশাক ও খাবার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ৩ যুবককে ফেরত নিল বিএসএফ

বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ৩ যুবককে ফেরত নিল বিএসএফ

বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

বালু উত্তোলনের প্রতিবাদ বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

রেস্তোরাঁয় চা-পানের এক মিনিটে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা গায়েব

রেস্তোরাঁয় চা-পানের এক মিনিটে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা গায়েব

আরও পড়ুন

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

১০ মাসে ১১০ হত্যাকাণ্ড খুনের জনপদ কুমিল্লা

খুনের জনপদ কুমিল্লা

অভুক্তের পেট পুরায় ভাসানীর মুসাফিরখানা ৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম