Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আনোয়ারায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

আনোয়ারায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

Advertisement

চট্টগ্রামের আনোয়ারায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় শনিবার (২ মে) সকালে ভুক্তভোগীর মা চারজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেছেন।   

মামলায় অভিযুক্তরা হলেন- রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরের মধ্যে এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী তরুণী তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।  

এজাহারে উল্লেখ করা হয়, খালার বাড়ি থেকে রাত ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাচ্ছিলেন ওই তরুণী। পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আবু তাহের জোরপূর্বক তাকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।  

পরবর্তীতে সেখানে থাকা অন্য অভিযুক্তরা ওই তরুণীকে ভয় দেখিয়ে দোকানের পাশের একটি বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানান।  পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।  

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম