Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু হচ্ছে চন্দ্রঘোনায়

Icon

সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:২১ পিএম

দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু হচ্ছে চন্দ্রঘোনায়

দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু হচ্ছে চন্দ্রঘোনায়

Advertisement

দূর হতে যাচ্ছে ফেরির দুর্ভোগ। রাঙামাটি-বাঙালহালিয়া-বান্দরবান আঞ্চলিক মহাসড়কের উন্নয়নে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে কর্ণফুলী নদীর ওপর নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন চন্দ্রঘোনা সেতু। আর এটি হবে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু।

এতে আমূল পরিবর্তন ঘটবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার, বদলে যাবে দৃশ্যপট ও স্থানীয়দের জীবনমান।

সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে মোট সাড়ে ১ হাজার ৬শ কোটি টাকা।

রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

তারা জানান, সেতুটি কর্ণফুলী নদীর ওপর দিয়ে উঁচুতে টানা তারে ঝুলে থাকবে, যা দেখতে অনেকটা বীণার তারের মতো হবে। দৃষ্টিনন্দন এ চমৎকার স্থাপত্যই হলো ক্যাবল স্টেইড সেতু। বিশ্বের বহু দেশে এ ধরনের প্রযুক্তির সেতু পর্যটকদের অন্যতম আকর্ষণ। এবার প্রথমবারের মতো অত্যাধুনিক এ প্রযুক্তির সেতু তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে। যেখানে এখন ফেরির দুর্ভোগ, সেখানে আকাশ ছুঁয়ে উঠবে তারে বাঁধা স্বপ্নের সেতু।

সওজ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা যুগান্তরকে বলেন, কর্ণফুলী নদীর ওপর রাঙামাটির কাপ্তাই ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া সংযোগস্থলে রাঙামাটি (ঘাগড়া)-বাঙালহালিয়া-বান্দরবান আঞ্চলিক মহাসড়কে নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন চন্দ্রঘোনা সেতু। এটি হবে দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু। প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এতে ব্যয় হবে প্রায় সাড়ে ১ হাজার ৬শ কোটি টাকা।

তিনি জানান, প্রকল্পটির নকশা ও ডিপিপি ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা গত ৯ মার্চ প্রকল্প যাচাই কমিটির সভায় অনুমোদনের সিদ্ধান্ত হয়। প্রকল্পে ৫৩২ মিটার ক্যাবল স্টেইড সেতু, ৪৫৫ মিটার ভায়াডাক্ট ও ৫১১ মিটার এলিভেটেড সড়ক নির্মাণ করা হবে। এটি বাস্তবায়নের মেয়াদ চলতি সালের ১ জুলাই শুরু হয়ে শেষ হবে ২০৩১ সালের ৩০ জুন।

তিনি আরও জানান, প্রকল্পের উদ্দেশ্য কর্ণফুলী নদীতে বিদ্যমান ফেরি পারাপার স্থলে সেতু নির্মাণের মাধ্যমে রাঙামাটি ও বান্দরবান জেলার মধ্যকার বাধাহীন সড়ক যোগাযোগ প্রতিস্থাপন, উন্নত, নিরাপদ, আরামদায়ক এবং সময় ও ব্যয়সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের রাঙামাটি ও বান্দরবান জেলার পর্যটন শিল্পের বিকাশ ত্বরান্বিত করা, যানবাহন ও মালামাল পরিবহণের জন্য নিরাপদ, টেকসই এবং নির্ভরযোগ্য পরিবহণ ব্যবস্থা নিশ্চিতসহ প্রকল্প এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যে গতি আনা। একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের পর এ দৃষ্টিনন্দন সেতুর নির্মাণকাজ শুরু হবে, যা এ অঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে।

উল্লেখ্য, রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থেকে কর্ণফুলী নদী পাড়ি দিয়ে যেতে হয় রাজস্থলী উপজেলা। আবার একই সড়ক ধরে যেতে হয় পাশের জেলা বান্দরবানে। যোগাযোগ সহজ করতে ১৯৮৯ সালে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে কর্ণফুলী নদীর ওপর ফেরি চলাচল চালু করা হয়। চালুর ৩৭ বছর পরও এখনো আগের মতোই ওই একটি ফেরির মাধ্যমে দুই পারের শত শত যানবাহন পারাপার করা হয়।

ফেরিতে মাত্র ৮-১০টি ট্রাক বা বাস এবং ১৫-২০টি ছোট ও হালকা যানবাহন উঠানোর সক্ষমতা রয়েছে। একবার পারাপারে সময় লাগে আধঘণ্টা, কখনো কখনো লাগে ঘণ্টারও বেশি। আবার কর্ণফুলী নদীতে স্রোতে থাকলে বা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গেট খুলে দিলে অথবা নদীতে পানি শুকিয়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। এতে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় আরও বহুগুণ। এ অবস্থায় সেতুটি নির্মিত হলে স্থানীয় জনসাধারণের জীবনমান দ্রুত বদলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সওজ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেক সংকট নিরসনের উদ্যোগ ঝুলে গেছে, বিপর্যয়ের মুখে পর্যটন

সাজেক সংকট নিরসনের উদ্যোগ ঝুলে গেছে, বিপর্যয়ের মুখে পর্যটন

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

সাত দিন ধরে অবরুদ্ধ সাজেকে খাদ্যসংকটের শঙ্কা, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

সাত দিন ধরে অবরুদ্ধ সাজেকে খাদ্যসংকটের শঙ্কা, পর্যটক প্রবেশ নিষিদ্ধ

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম