Logo
Logo
×
   

সারাদেশ

বিদ্যালয়ের ছাদ বাগানে পানি দেওয়ার নিচে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:৫৮ পিএম

বিদ্যালয়ের ছাদ বাগানে পানি দেওয়ার নিচে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

সিরাজগঞ্জ সদরে ‎সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে বায়েজিদ হোসেন (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে ছাদ বাগানে পানি দেওয়ার সময় সে পড়ে যায়। পরে শিক্ষকরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বায়েজিদ হোসেন সারটিয়া কলেজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের তিনতলা ভবনের ছাদ বাগানে বায়েজিদসহ ৪-৫ শিক্ষার্থী পানি দিচ্ছিল। একপর্যায়ে বায়েজিদ ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .