Logo
Logo
×

Advertisement

সারাদেশ

থানায় মামলা করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৩৭ পিএম

থানায় মামলা করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

হারুনুর রশিদ নয়ন

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে থানায় মামলা করতে গেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ নয়নকে আটক করে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রায়পুর থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাই মঞ্জু মোল্লাকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে তা না নিয়ে উল্টো নয়নকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে। সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে থানা পুলিশ।  

নাম প্রকাশে অনিচ্ছুক নয়নের কয়েকজন শুভাকাঙ্ক্ষী জানান, দুর্বৃত্তরা সোমবার বিকালে চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় তিনি থানায় মামলা করতে যান। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে। 

তবে নয়নের ভগিনীপতি নুর মোহাম্মদ বলেন, কী একটা কাজে নয়ন যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও জামিনে ছিলেন। বিস্তারিত কিছু জানি না। 

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে থানা এলাকার বাহির থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানায় কোনো মামলা করতে আসেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম