Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পীরগাছায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Icon

রংপুর ব্যুরো ও পীরগাছা প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৪৭ পিএম

পীরগাছায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Advertisement

রংপুরের পীরগাছায় কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত চেয়ারম্যান নুর আলমকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোরে রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানাধীন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুর আলম আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছত্রচ্ছায়ায় গত এক দশক ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে গভীর রাতেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন স্থানীয়রা। 

স্থানীয় ইউপি সদস্য শাহীন মির্জা সুমন বলেন, নুর আলম কখনো আইনের পরোয়া করেননি। ইউএনও ও ডিসি বরাবর প্রমাণসহ অভিযোগ দিয়েও কোনো ফল মেলেনি।

মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম জানান, একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এসব মামলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

রসিক নির্বাচন ঘিরে সরগরম ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম