Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সেচ ট্রান্সমিটার পাহারা দিতে গিয়ে চোরদের হাতে খুন

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৫৫ পিএম

সেচ ট্রান্সমিটার পাহারা দিতে গিয়ে চোরদের হাতে খুন

সেচ ট্রান্সমিটার পাহারা দিতে গিয়ে চোরদের হাতে খুন

Advertisement

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় বিএডিসির সেচের ট্রান্সমিটার পাহারা দিতে গিয়ে চোরদের হাতে খুন হয়েছেন মফিজার রহমান।

বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

মফিজার রহমান বিএডিসি সেচপাম্প মালিক আমজাদ আলীর ছেলে।

জানা গেছে, বুধবার গভীর রাতে চোরেরা সেচের ট্রান্সমিটার চুরি করতে আসলে তাদের বাধা দেন মফিজার রহমান। এ সময় চোরেরা তাকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু মাঠে নিয়ে যাওয়ার সময় ট্রান্সমিটার খোলা দেখে এগিয়ে গেলে তার লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বলেন, উমরপুর এলাকায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আমরা কাজ করছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

রসিক নির্বাচন ঘিরে সরগরম ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম