Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:২৬ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

ফাইল ছবি

Advertisement

ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।  

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- সানি, হৃদয়, ফরহাদ, জহির, গোলাপ, ইসমাইল মিয়া, জুয়েল মিয়া, সগির আহমেদ, রাজু মিয়া প্রমুখ। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ময়দর মুন্সি বাড়ির সঙ্গে বধুর গোষ্ঠীর মধ্য দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে ময়দর মুন্সি বাড়ির ফরহাদের সঙ্গে একই বাড়ির মাসুমের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরপর দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।  

পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য মেরাজ মিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বধুর গোষ্ঠীর লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের পক্ষের ১০ জনের বেশি লোক আহত হয়েছে।  

বধুর গোষ্ঠীর বাদশা মিয়া বলেন, ময়দর মুন্সি বাড়ির মাসুম মিয়া আমাদের বংশের সঙ্গে মিলে যাওয়ায় তাদের বংশের মেরাজ মেম্বার ও ফরহাদ মিয়া মাসুমকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্য সংঘর্ষ সৃষ্টি হয়। 

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলায়মানপুর এলাকার ময়দর মুন্সি বাড়ির মাসুম মিয়ার সঙ্গে একই বংশের ফরহাদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড, মুচলেকায় মুক্তি পেলেন কাজি

বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড, মুচলেকায় মুক্তি পেলেন কাজি

তিন নারীকে মারধরের অভিযোগ, পরে স্থানীয়দের সঙ্গে যুবদল নেতার সংঘর্ষে আহত ১২

তিন নারীকে মারধরের অভিযোগ, পরে স্থানীয়দের সঙ্গে যুবদল নেতার সংঘর্ষে আহত ১২

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম