Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দায়িত্ব নিয়েই জঙ্গল সলিমপুরে গেলেন এসপি মাসুদ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:০১ পিএম

দায়িত্ব নিয়েই জঙ্গল সলিমপুরে গেলেন এসপি মাসুদ

কেউ সন্ত্রাসী কার্যক্রম বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলেছেন পুলিশ সুপার মাসুদ আলম।

Advertisement

অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সদ্য যোগদানকারী পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। দায়িত্ব নেওয়ার পরদিনই শুক্রবার (৮ মে) দুপুরে জুমার নামাজ শেষে তিনি জঙ্গল সলিমপুরে স্থাপিত দুটি পুলিশ ফাঁড়ি ও র‌্যাবের একটি ফাঁড়ি পরিদর্শন করেন।

এ সময় এসপি মাসুদ আলম বলেন, এখানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ কাজ করছে। সাধারণ মানুষ তাদের মতো করে বসবাস করবে। কেউ সন্ত্রাসী কার্যক্রম বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

পরিদর্শনে তিনি ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।পাশাপাশি জঙ্গল সলিমপুর এলাকার কিশোরসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নজরুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হন ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম।

উল্লেখ্য, গত মার্চে জঙ্গল সলিমপুরে বড় আকারের অভিযান পরিচালনা করে প্রশাসন। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে সন্ত্রাসীরা যাতে আস্তানা গড়তে না পারে, সেই লক্ষ্যে সেখানে দুটি ক্যাম্প স্থাপন করা হয়েছে- একটি র‌্যাবের এবং একটি পুলিশের। 

বর্তমানে এলাকাটি সার্বক্ষণিক টহলের আওতায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বগার তিন সহযোগী গ্রেফতার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বগার তিন সহযোগী গ্রেফতার

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

পাওয়ারকার অপারেটরকে মারধরের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

পাওয়ারকার অপারেটরকে মারধরের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

আরও পড়ুন

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম