Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আরও কমছে কিশোরগঞ্জের নদ-নদীর পানি, হাওড়ে ফিরছে স্বস্তি

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০২:১২ পিএম

আরও কমছে কিশোরগঞ্জের নদ-নদীর পানি, হাওড়ে ফিরছে স্বস্তি

Advertisement

টানা কয়েকদিনের রোদ ও বৃষ্টিপাত কমে যাওয়ায় কিশোরগঞ্জের নদ-নদীর পানি আরও কমতে শুরু করেছে। জেলার সবকটি পয়েন্টেই গত ২৪ ঘণ্টায় পানি হ্রাস পেয়েছে। এতে হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার (৯ মে) সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় প্রকাশিত পানির লেভেল ও বন্যা সংক্রান্ত তথ্যে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ইটনা পয়েন্টে ধনু-বৌলাই নদীর পানি কমে ৩.১৪ মিটারে নেমেছে, যা গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। চামড়াঘাটে মগড়া নদীর পানি ২.৭৭ মিটারে দাঁড়িয়েছে, কমেছে ৮ সেন্টিমিটার। অষ্টগ্রামে কালনী নদীর পানি কমে ২.৪০ মিটারে নেমেছে, যা ৭ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এছাড়া ভৈরব বাজারে মেঘনা নদীর পানি কমে ১.৫০ মিটারে দাঁড়িয়েছে, যা ৯ সেন্টিমিটার কমেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার সব নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন পয়েন্টে পানি বিপৎসীমার ১০১ থেকে ৪৩০ সেন্টিমিটার নিচে রয়েছে।

এদিকে কয়েকদিন ধরে রোদ থাকায় হাওড়াঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। কৃষকেরা ডুবে যাওয়া ক্ষেত থেকে ধান উদ্ধার, খলায় রাখা ধান শুকানো এবং দ্রুত ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও নৌকায় করে ধান পরিবহণ করতেও দেখা গেছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, উজানের ঢল বা নতুন করে ভারি বৃষ্টিপাত শুরু হলে পরিস্থিতি আবারও পরিবর্তন হতে পারে। এতে নদ-নদীর পানি পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, নদ-নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। কৃষকদের দ্রুত ধান কেটে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলার ১৩টি উপজেলায় ১৩ হাজার ৪৭৯ হেক্টর জমির ধান পানি নিচে রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে ৫২ হাজার কৃষক। এতে ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

রায়পুরা প্রেস ক্লাবে দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডব, অফিস ভাঙচুর

হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় পৃথক পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ

হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় পৃথক পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’

আরও পড়ুন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম