Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আগুনে পুড়ে বাবা-মায়ের মৃত্যু

দুই মেয়ের লেখাপড়াসহ বিয়ের দায়িত্ব নিলেন এমপি আশফাক

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:২১ পিএম

দুই মেয়ের লেখাপড়াসহ বিয়ের দায়িত্ব নিলেন এমপি আশফাক

আগুনে পুড়ে বাবা-মায়ের মৃত্যু, দুই মেয়ের লেখাপড়াসহ বিয়ের দায়িত্ব নিলেন ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) এমপি খন্দকার আবু আশফাক

Advertisement

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের ঘরে রয়েছে দুই মেয়ে। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) এমপি খন্দকার আবু আশফাক ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান। এ সময় তিনি মৃত দম্পতির দুই মেয়ের লেখাপড়াসহ বিয়ের দায়িত্ব নিয়েছেন।

রোববার (১০ মে) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে মৃত সালাম শিকদার ও নাসিমা বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘটনাটি জেনে অত্যন্ত মর্মাহত হয়েছেন এবং দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

এমপি আশফাক বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে দুই কন্যা জান্নাতুল ও খাদিজার লেখাপড়া থেকে শুরু করে বিয়ে পর্যন্ত যাবতীয় দায়িত্ব ব্যক্তিগতভাবে গ্রহণের অঙ্গীকার করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তিনি সমাজের বিত্তবানদের  এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসারও আহ্বান জানান।

এ সময় তিনি সালামের দুই কন্যার হাতে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা সহায়তা করেন। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে আরও ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা বিএনপির সভাপতি এসএম নজরুল ইসলাম মেসের, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম ব্যাপারী, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভূঁইয়া, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতারা।

এর আগে সংসদ সদস্য দোহার উপজেলা পরিষদ মিলনায়তনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মৎস্যজীবী অংশ নেন।

নিষিদ্ধ মৌসুমে যাতে পদ্মায় কোনো ইলিশ বা জাটকা শিকার না করা হয় সেই বিষয়ে তিনি সবাইকে সর্তক থেকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম।

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে রাধানগর সালাম শিকদারের বাড়িতে। ঘরের জানালা দিয়ে গৃহকর্ত্রী নাসিমা বেগম তার দুই কন্যা ও নাতিনকে বের করে দেন। এরপর তিনি ও তার স্বামী আর বের হতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে দুইজনই মারা যান। আগুনে পুড়ে ভস্মীভূত ওই পরিবারের কোনো মাথা গোঁজার ঠাঁই নেই। একটি মাত্র টিনের ঘরে বসবাস করতেন সালাম দম্পতি ও তার দুই শিশুকন্যা। বড় দুই মেয়ের বিয়ে হয়েছে। তারা স্বামীর বাড়িতে থাকেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দোহার-নবাবগঞ্জ থেকে দুই মরদেহ উদ্ধার

দোহার-নবাবগঞ্জ থেকে দুই মরদেহ উদ্ধার

পড়াশোনা করে দেশের সম্পদ হতে হবে: ঢাকার ডিসি

পড়াশোনা করে দেশের সম্পদ হতে হবে: ঢাকার ডিসি

দোহারে রাস্তায় ফেলা হচ্ছে পৌরসভার ময়লা

দোহারে রাস্তায় ফেলা হচ্ছে পৌরসভার ময়লা

ঋণের চাপে পাঁচ দিনের ব্যবধানে মা-মেয়ের মৃত্যু

ঋণের চাপে পাঁচ দিনের ব্যবধানে মা-মেয়ের মৃত্যু

দোহারে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দোহারে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজ ঘরে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজ ঘরে স্কুলছাত্রীর আত্মহত্যা

আরও পড়ুন

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

রাণীনগরে জরাজীর্ণ ৫৩ স্কুল ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

চট্টগ্রাম সিটি নির্বাচন ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম