Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমাটবাঁধা পানির বোতল দিয়ে মাথায় আঘাত, শিক্ষার্থী হাসপাতালে

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:০৭ পিএম

জমাটবাঁধা পানির বোতল দিয়ে মাথায় আঘাত, শিক্ষার্থী হাসপাতালে

Advertisement

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে জমাট বাধা পানির বোতল দিয়ে ছাত্রের মাথায় আঘাতের অভিযোগ উঠেছে।

এতে মুগ্ধ তালুকদার (১১) নামের ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুগ্ধ মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের হানিফ তালুকদারের ছেলে। সে রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের ভেতরে সহকারী শিক্ষক কাউসার আহমেদ ফ্রিজে রাখা বরফ জমাট পানির বোতল দিয়ে মুগ্ধর মাথায় একাধিকবার আঘাত করেন। অন্য শিক্ষার্থীদের দুষ্টুমির ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এ হামলা করেন বলে অভিযোগ পরিবারের। আঘাতের পরপরই মুগ্ধ জ্ঞান হারিয়ে ফেলে। পরে সহপাঠী ও উপস্থিত ব্যক্তিরা তার মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরান।

অভিযোগ রয়েছে, ঘটনার কথা বাড়িতে না বলতে শিক্ষার্থীকে হুমকিও দেন ওই শিক্ষক।

মুগ্ধর খালা মুক্তা খান বলেন, মুগ্ধর বাবা-মা ঢাকায় থাকেন। আমরা তার দেখাশোনা করি। সামান্য দুষ্টুমির কারণে শিক্ষক বরফ জমাট পানির বোতল দিয়ে মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায়। পরে বাড়িতে কিছু বললে আবার মারধর ও পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখান।

পরিবারের সদস্যরা জানান, বাড়ি ফেরার পর রাতে কয়েক দফা মুগ্ধ জ্ঞান হারায়, বমি করে এবং কান দিয়ে রক্ত বের হয়। পরে মঙ্গলবার সকালে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সরকার বলেন, মাথার আঘাতটি জটিল মনে হচ্ছে। বমি ও বারবার অজ্ঞান হওয়ার মতো উপসর্গ রয়েছে। রোগীর অবস্থা বিবেচনায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ প্রায়ই শিক্ষার্থীদের মারধর করেন।

অভিযোগের বিষয়ে জানতে কাউসার আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আজিমেল কদর বলেন, এ বিষয়ে আগে কেউ আমাকে জানায়নি। এখন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম