Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধানখেতে পুঁতে রাখা ছিল অজ্ঞাত লাশ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:১১ পিএম

ধানখেতে পুঁতে রাখা ছিল অজ্ঞাত লাশ

ধানখেতে পুঁতে রাখা ছিল অজ্ঞাত লাশ

Advertisement

জয়পুরহাটের আক্কেলপুরে হত্যার পর হাত-পা বেঁধে একটি ধানখেতে পুঁতে রাখা হয় অজ্ঞাত ব্যক্তির লাশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের  নিশ্চিন্তা ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।

আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাঠে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতভাগ্য ওই ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, ওই মাঠের মধ্যে লাশটি মাটিতে পুঁতে রাখা হলেও ওই ব্যক্তির পা দুটি বাইরে (মাটির উপরি ভাগে) বেরিয়ে ছিল। ওই লাশের গায়ে ছিল নীল ও ঘিয়া রঙের গেঞ্জি এবং পরনে ছিল লুঙ্গি। তবে হাত-পা বাধা অবস্থায় ছিল। সম্ভবত ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যার পর তার লাশ ধান খেতে পুঁতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, লাশটি উদ্ধার করে থানায় নেওয়ার কাজ চলছে। এরপর ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

কমেছে কলার দাম, চাষিরা দিশেহারা

কমেছে কলার দাম, চাষিরা দিশেহারা

তরুণীর সিঁথিতে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

তরুণীর সিঁথিতে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম