Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেফতার

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অরুণ কান্তি রায় সিটন। ফাইল ছবি

Advertisement

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অরুণ কান্তি রায় সিটনকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার শাজাহানপুর থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

সোমবার (১১ মে) দিবাগত রাতে বগুড়া ডিবি পুলিশের একটি দল রাজধানীর মোহাম্মদপুর এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। পরে আজ মঙ্গলবার সকালে তাকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।  

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে।

ডিবির ওসি ইকবাল বাহার ও অন্যান্যরা জানান, অরুণ কান্তি রায় সিটন বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের মাস্টার শরৎ চন্দ্র রায়ের ছেলে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।  

সিটনের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সোমবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বগুড়ার শাজাহানপুর থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম