Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে রাজমিস্ত্রি হত্যা মামলার আসামি গ্রেফতার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৪১ পিএম

রংপুরে রাজমিস্ত্রি হত্যা মামলার আসামি গ্রেফতার

গ্রেফতার গোপাল ব্যানার্জী ।

Advertisement

রংপুরের বদরগঞ্জ উপজেলায় রাজমিস্ত্রি আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে নওগাঁ জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর বোয়ালিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে গোপাল ব্যানার্জী নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গোপাল ব্যানার্জী বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা এলাকার নন্দ ব্যানার্জীর ছেলে।

র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পূর্বশত্রুতার জেরে গত ৫ মে রাজমিস্ত্রি আরিফুল ইসলাম হত্যার শিকার হন। ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে বদরগঞ্জ পৌর এলাকার আম্বিয়ার মোড় এলাকায় পৌঁছলে গোপাল ও তার সহযোগীরা তার পথরোধ করে।

তিনি আরও জানান, এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে গোপাল ও তার সহযোগীরা চাপাতি দিয়ে আরিফুলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।  পরে স্থানীয়রা তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে গত বুধবার বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর র‌্যাব-১৩ এর গোয়েন্দা দল তদন্ত শুরু করে গোপালকে গ্রেফতার করে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম