Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘জীবন দিয়ে হলেও পাবনা-৩ এলাকার উন্নয়ন করতে চাই’

Advertisement

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:০০ পিএম

‘জীবন দিয়ে হলেও পাবনা-৩ এলাকার উন্নয়ন করতে চাই’

চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী পাবনা ও সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমাকে সংবর্ধনা জানান

Advertisement

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম নিজ এলাকার মানুষের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত হলেন পাবনা ও সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা।

মঙ্গলবার সন্ধ্যায় চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে সংবর্ধনা জানান।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই। বছরের পর বছর আমার নিজ এলাকা অবহেলিত থাকতে দেখেছি। কোথায় কী সমস্যা রয়েছে, শুধু আমাকে বলবেন। আমি জীবন দিয়ে হলেও পাবনা-৩ এলাকার উন্নয়ন করতে চাই। আমি আপনাদের হাত ধরে আমি হাঁটতে চাই। আপনারা আমার পাশে থাকবেন।

এর আগে তিনি ঢাকা থেকে সড়ক পথে বিকাল ৫টায় কাছিকাটা এলাকায় পৌঁছলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে চাটমোহর পৌর শহরে পৌঁছান। এরপর আফ্রাতপাড়া কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন।

আরিফা সুলতানা রুমা পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আলহাজ আক্কাস আলীর মেয়ে।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় বালুচর মাঠে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ভিপি সেলিম রেজা, বিএনপি নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ এমএ মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল নাঈম জুঁই প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুথির সুরে মাতল গ্রাম

এ যেন শেকড়ে ফেরা পুথির সুরে মাতল গ্রাম

অটিজমকে জয় করে এসএসসিতে মিথিলার সাফল্য

অটিজমকে জয় করে এসএসসিতে মিথিলার সাফল্য

২১ বছর ধরে বিনা পারিশ্রমিকে চলছে প্রতিবন্ধী জমেলার ‘কুরআনের পাঠশালা’

২১ বছর ধরে বিনা পারিশ্রমিকে চলছে প্রতিবন্ধী জমেলার ‘কুরআনের পাঠশালা’

ভোট পুন:গণনার দাবিতে পাবনা ডিসি অফিস ঘেরাও

পাবনা-৩ ও ৪ আসন ভোট পুন:গণনার দাবিতে পাবনা ডিসি অফিস ঘেরাও

ধানের শীষ ছেড়ে ঘোড়ায় উঠলেন যুবদলের দুই নেতা

ধানের শীষ ছেড়ে ঘোড়ায় উঠলেন যুবদলের দুই নেতা

খাসি বলে শিয়ালের মাংস বিক্রির চেষ্টা, অতঃপর...

খাসি বলে শিয়ালের মাংস বিক্রির চেষ্টা, অতঃপর...

আরও পড়ুন

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম