এক খামারে কুরবানির ৮০ গরু প্রস্তুত, ৫শ টাকা কেজি দরে বিক্রি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:৫৮ পিএম
গরুর খামার
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের কাউনিয়া উপজেলার সাব্দী মৌলটারী গ্রামে তাজ এগ্রো খামারে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির জন্য ৮০টি গরু প্রস্তুত করা হয়েছে। এসব গরু প্রাকৃতিক খাবার কাঁচা ঘাস, সাইলেজ, খড়, দানাদার খাদ্য, ভুট্টা, গম, ধান, খৈল মিক্সার করে খাইয়ে কুরবানির জন্য প্রস্তুত করায় ক্রেতাদের কাছে সর্বাধিক কদর রয়েছে।
কুরবানির গরু লাইভ ওয়েট (ওজন করে) ও দরদাম করে ক্রয় করার সুবিধাসহ হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।
এই খামারে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লাখ টাকা দামের গরু রয়েছে।
তাজ এগ্রো খামারের মালিক মো. তাজরুল ইসলাম জানান, ইতোমধ্যে তার খামারের বেশ কয়েকটি গরু লাইভ ওয়েটের মাধ্যমে বিক্রি হয়েছে। ৫শ টাকা কেজি দরে ও দরদাম করে গরু বিক্রি করা হচ্ছে। তার খামারে দেশি ও বিদেশি জাতের গরু রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এআর আল মামুন বলেন, আমরা প্রাণিসম্পদ অফিস থেকে বিভিন্ন সময় তাজ এগ্রো খামারে পরামর্শ ও বিভিন্ন রোগের ভ্যাকসিন প্রদান করে থাকি।
