Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হালুয়াঘাটে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:০৯ পিএম

হালুয়াঘাটে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

শাশুড়িকে হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে (৪২) এ দণ্ড দেওয়া হয়।

Advertisement

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি হত্যার দায়ে এক জামাতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন সেখানকার একটি আদালত। বুধবার (১৩ মে) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শাশুড়ি জ্যোৎস্না রানীকে (৬৫) হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে (৪২) এ দণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ডবাজার এলাকায় আসামি সুজিত শীলের সঙ্গে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

২০২১ সালের ৬ অক্টোবর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সুজিত তার স্ত্রী ইতি রানীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।  পরে পাশের কক্ষে থাকা শাশুড়ি জ্যোৎস্না রানীকেও দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  সেখানে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় জ্যোৎস্না রানীর মৃত্যু হয়।

এ ঘটনায় ইতি রানীর বড় বোন সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।  একই সঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম