Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশু ধর্ষণের অভিযোগে শ্রীপুরে মারধরে আহত বিএনপি নেতার মৃত্যু

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:২০ পিএম

শিশু ধর্ষণের অভিযোগে শ্রীপুরে মারধরে আহত বিএনপি নেতার মৃত্যু

Advertisement

গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের নেতৃত্বে মারধরে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গত সোমবার (১১ মে) বিএনপি নেতা জয়নাল আবেদীন (৬০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার (১২ মে) রাতে তার দাফন সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি মো. নাছির আহমদ বলেন, মারধরের দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে শিশুর পরিবার পলাতক রয়েছে। 

নিহত জয়নাল আবেদীন উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের নইমুদ্দিনের ছেলে।তিনি প্রহলাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

নিহতের ছেলে আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, গত শনিবার ফাওগান বাজারের পাশে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় বাবাকে ডেকে নেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. রাশিদুল ইসলাম। পরে বাবাকে ফাওগান বাজারসংলগ্ন স্কুলমাঠে নেওয়া হয় এবং সেখানে এলোপাতাড়ি মারধর করা হয়। 

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় বাবাকে তিন দফা মারধরের পর বাজারের পাশে তমিজ ডাক্তারের ওষুধের দোকানের সামনে ফেলে যাওয়া হয়। পরে স্বজনরা অটোরিকশায় করে বাবাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।

এ বিষয়ে মো. রাশিদুল ইসলাম বলেন, বাজারের পাশের এক শিশুর অভিভাবক আমার কাছে শিশু ধর্ষণের ঘটনা জানানোর পর আমি জয়নাল আবেদীনকে স্কুলমাঠে ডেকে নিই। সঙ্গে সঙ্গে শিশুর স্বজনসহ লোকজন গিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। আমি মারধর করেছি- এটা সঠিক নয়।

শ্রীপুর থানার ওসি মো. নাছির আহমদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম