Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুরবানির গরু কিনতে গিয়ে এক লাখ টাকা খোয়ালেন ক্রেতা

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৫৩ পিএম

কুরবানির গরু কিনতে গিয়ে এক লাখ টাকা খোয়ালেন ক্রেতা

Advertisement

নওগাঁর রাণীনগরে পশুর হাটে কুরবানির গরু কিনতে এসে এক ক্রেতার পকেট থেকে এক লাখ টাকা খোয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আবাদপুকুর পশুরহাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন ক্রেতা নুরুজ্জামান। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার বাসিন্দা।

নুরুজ্জামান জানান, পাঁচজন মিলে একটি গরু কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অংশীদাররাসহ আবাদপুকুর পশুরহাটে গরু কিনতে আসি। বেলা ১১টার দিকে হাটে নামার পরপরই প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি হয়ে যায়। পরে পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। সঙ্গে  সঙ্গে টাকা উদ্ধারের জন্য আবাদপুকুর হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানিয়েছি; কিন্তু এ ঘটনায় কাউকে শনাক্ত করা বা টাকা উদ্ধার করা যায়নি।

তিনি বলেন, কুরবানি কেনার টাকা চুরি হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তিনি।

আবাদপুকুর হাটের ইজারাদারের একজন অংশীদার হাজের আলী বলেন, প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি যাওয়ার ঘটনাটি ওই ক্রেতা জানিয়েছেন; কিন্তু টাকা উদ্ধারের কোনো সুরাহা করা যায়নি।

তিনি বলেন, টাকা নিজ নিজ হেফাজতে সাবধানে রাখতে এবং আসল ও জালটাকা দেখে লেনদেন করতে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করার জন্য পশুরহাটে সব সময় মাইকিং করা হচ্ছে। তার পরেও যদি কেউ সচেতন না হয় তাহলে কী করার আছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বলেন, আবাদপুকুর পশুরহাটে টাকা চুরির ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিজারে যমজ নবজাতকের জন্ম, পরে উধাও একজন

সিজারে যমজ নবজাতকের জন্ম, পরে উধাও একজন

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম