Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধর্ষণের পর আতঙ্কে শিশুকে হত্যা করে কিশোর

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৩১ পিএম

ধর্ষণের পর আতঙ্কে শিশুকে হত্যা করে কিশোর

রাণীশংকৈল থানা। ফাইল ছবি

Advertisement

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর একটি ভুট্টাখেত থেকে চার বছরের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির এক ছাত্রকে (১৫) গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের পর আতঙ্কে শিশুকে হত্যা করে লাশ ভুট্টাখেতে ফেলে রাখে বলে পুলিশকে জানিয়েছে ওই কিশোর।

এদিকে ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত শিশুর বাড়ি উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসার ডাঙ্গী গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

গ্রামবাসী জানান, একই গ্রামের কিশোর প্রায়ই শিশুটিকে কোলে নিয়ে খেলাধুলা করত। বুধবার বিকালেও তাকে শিশুটিসহ এলাকায় ঘুরতে দেখা যায়; কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুটি বাড়িতে না ফেরায় সন্দেহ দানা বাঁধে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই কিশোরকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে সে শিশুটিকে হত্যা করে ভুট্টাখেতে ফেলে রাখার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই গ্রামের একটি ভুট্টাখেত থেকে শিশুর লাশ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর স্বীকার করেছে, শিশুটিকে ধর্ষণের পর নিজেকে রক্ষা করতে আতঙ্কিত হয়ে তাকে হত্যা করে ফেলে রেখেছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী চরম উত্তেজিত হয়ে ওঠে এবং কিশোরের বাড়িঘর ভাঙচুর করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ভোটের উত্তাপের মাঝেও সৌহার্দের ছবি, দুই প্রার্থীর আলিঙ্গনে স্বস্তি

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, এক ছাদের নিচে ৩৯৮ নদীর স্মৃতি

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, এক ছাদের নিচে ৩৯৮ নদীর স্মৃতি

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম