Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: আজহারুল ইসলাম

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:১৫ পিএম

আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: আজহারুল ইসলাম

মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম

Advertisement

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী প্রজন্মকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। 

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই শিক্ষার মান বাড়বে না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে বিদ্যালয়ের সংশ্লিষ্টদের পাশাপাশি পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক। তাই সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।

এটিএম আজহারুল ইসলাম বলেন, একই সঙ্গে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ  প্রয়োজন। প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি রচনা করে। এ স্তর থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে এবং বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, প্রভাষক আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

রসিক নির্বাচন ঘিরে সরগরম ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম