Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধারের ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে যুবক খুন

Advertisement

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৫০ পিএম

ধারের ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে যুবক খুন

প্রতীকী ছবি

Advertisement

নওগাঁর নিয়ামতপুরে ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে সুনীল পাহান (৪০) নামে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুনীল কাঁকসা গ্রামের বগা পাহানের ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত প্রসেনজিৎ কুমার পলাতক রয়েছেন। প্রসেনজিৎ মান্দা উপজেলার কালাচিতা গ্রামের বাসিন্দা। তিনি কাঁকসা গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।

স্থানীয় সূত্র জানায়, প্রসেনজিতের কাছ থেকে ১০০ টাকা ধার নিয়েছিল সুনীল। অনেক দিন পরও তা ফেরত দেয়নি সুনীল।

বৃহস্পতিবার দিবাগত রাতে সুনীল প্রসেনজিতের বাড়িতে চোলাই মদ পান করতে যায়। সেখানে দুজনেই মদ পান করেন। নেশা করে বাড়িতে ফেরার সময় প্রসেনজিৎ সুনীলের কাছ থেকে ধারের টাকা ফেরত চান। ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রসেনজিৎ বাঁশ দিয়ে সুনীলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

খবর পেয়ে গ্রামবাসী তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত প্রসেনজিৎ কুমার পলাতক রয়েছেন।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে সুনীল পাহান নামে এক যুবকের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

চুরির অপবাদে শিশুকে নির্যাতন, কীটনাশক পান করে হাসপাতালে

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম