Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে গণজমায়েত

গঙ্গার পানি পেতে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে নদী কমিশন গঠনের দাবি

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:০৭ পিএম

গঙ্গার পানি পেতে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে নদী কমিশন গঠনের দাবি

Advertisement

ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক গণজমায়েতে বক্তারা গঙ্গার পানির ন্যায্যতা নিশ্চিত করতে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে চীন, নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশকে নিয়ে একটি আঞ্চলিক নদী কমিশন গঠন করার দাবি জানিয়েছেন।

তারা বলেছেন, এই আঞ্চলিক কমিশন এই অঞ্চলের নদী অববাহিকাগুলোতে পানির সুষম বণ্টন, পরিবেশ সংরক্ষণ, নদী অববাহিকার জনগণের বিশেষ করে দরিদ্র মানুষের আর্থিক উন্নতি, জীবনযাত্রার মানের উন্নয়ন এবং অবহেলিত নারী ও শিশুদের অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে পারবে।

শনিবার বিকালে রাজশাহী নগরের বড়কুঠি পদ্মার পাড়ে এই গণজমায়েতের আয়োজন করে ফারাক্কা লংমার্চ দিবস উদযাপন কমিটি। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট এনামুল হক এতে সভাপতিত্ব করেন। 

বক্তারা বলেন, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ইউনেস্কোর বিশ্ব-ঐতিহ্য হিসেবে স্বীকৃত। কিন্তু নদীর পানি প্রবাহের স্বল্পতায় অতিরিক্ত লবণাক্ততার কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তারা বলেন, গঙ্গা নদীতে ভারতের ফারাক্কা বাঁধ, তিস্তা নদীতে বাঁধ এবং অন্যান্য নদীতে বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ার ফলে বাংলাদেশে যে ক্ষতি হয়েছে তা নিরূপণ করে ভারত সরকারের কাছে প্রতিকার এবং ক্ষতিপূরণ দাবি করতে হবে। তবে এই সমস্যা দ্বিপাক্ষিকভাবেও সমাধান করা যাবে না। আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার স্বার্থে নদী বিষয়ে ভারত, বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটানকে নিয়ে একটি আঞ্চলিক ফোরাম গঠন করতে হবে।

বক্তারা বলেন, নেপালে জলাধার নির্মাণ করে হিমালয়ের পানি ধরে রাখার ব্যবস্থা করা গেলে শুকনো মৌসুমে ফারাক্কায় পানিপ্রবাহ ১ লাখ ৩০ হাজার কিউসেক থেকে ১ লাখ ৯০ হাজার কিউসেক পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। তাতে সবাই লাভবান হবে। জলাধারের সাহায্যে নেপাল প্রতিবছর প্রায় সাড়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে, যা নেপাল বাংলাদেশেও রপ্তানি করতে পারবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, নদীগবেষক মাহবুব সিদ্দিকী, ভাসানী পরিষদের সদস্যসচিব আজাদ খান ভাসানী, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সহসভাপতি সুলতান মাহমুদ সুমন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাভার থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাভার থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের কমিটি

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

রাজশাহীতে এক কেজি হেরোইন উদ্ধার

রাজশাহীতে এক কেজি হেরোইন উদ্ধার

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম