Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাছের ডালে ধাক্কা লেগে লাইনচ্যুত ট্রেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৩২ পিএম

গাছের ডালে ধাক্কা লেগে লাইনচ্যুত ট্রেন

Advertisement

নীলফামারীতে রেললাইনের ওপর ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার পর থেকে সৈয়দপুর-চিলাহাটি রেলপথে সব ধরনের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আজ রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধারকারী দল (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি স্টেশন থেকে যাত্রী নিয়ে খুলনা মেইল ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা হয়। পথে নীলফামারী রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি শেষে ট্রেনটি খয়রাতনগর রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছায়। এসময় রেললাইনের ওপর ঝড়ে ভেঙে পড়া একটি বড় গাছের ডাল দেখতে পেয়ে চালক ট্রেনটি থামানোর চেষ্টা করেন। তবে গতি বেশি থাকায় ডালটির সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয় এবং ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

এই দুর্ঘটনার ফলে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আকস্মিক এই লাইনের অচলাবস্থার কারণে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনে সাময়িকভাবে বাতিল করা হয়। পরবর্তীতে রূপসা এক্সপ্রেস ট্রেনটিকে বিকল্প হিসেবে সৈয়দপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর লোকোশেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করে রেললাইন সচল করতে আরও কিছুটা সময় লাগবে। আশা করা যাচ্ছে, বিকেলের মধ্যে এই রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম