Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে বিপুল জাল নোটসহ গ্রেফতার ৩

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:০১ পিএম

চট্টগ্রামে বিপুল জাল নোটসহ গ্রেফতার ৩

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে পৃথক অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬শ’ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

শনিবার (১৬ মে) রাতে নগরীর পাঁচলাইশ ও জেলার হাটহাজারী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- আহসান উল্লাহ প্রকাশ হাসান, জাহিদুল ইসলাম ওরফে আসিফ ও হাসানুর রাফি। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। 

মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় আহসান উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।  

অপরদিকে শনিবার রাতে হাটহাজারী থানাধীন আলীপুর আব্বাসিয়াপুর এলাকা থেকে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহি নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দুজনের পকেট থেকে সাড়ে ৮’শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসব ঘটনায় নগরীর পাঁচলাইশ ও চট্টগ্রামের হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম