Logo
Logo
×
   

সারাদেশ

কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ওষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৫০ এএম

কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ওষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার কয়রায় ভবতােষ মৃধা (৪০) নামের এক ওষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে চোরাকারবারিরা। রাতের আধারে বসত ঘরে সিধ কেটে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করা হয়। 

নিহত ভবতােষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশাে মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তার ওষধের দােকান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে একদল চােরচক্র সিদ কেটে তার ঘরে প্রবেশ করে। এ সময় ভবতােষ মৃধা বিষয়টি জানতে পেরে হাক চিৎকার দেয়। এরপর ঐ চক্ররা তাকে ধারালাে অস্ত্র দিয়ে এলােপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়। এমতাবস্থায় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ভবতােষকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘােষণা করেন। এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতােষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .