Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুর্গন্ধ পেয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল চালকের লাশ

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৩৮ পিএম

দুর্গন্ধ পেয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল চালকের লাশ

দুর্গন্ধ পেয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল চালকের লাশ

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জে দুর্গন্ধ পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মে) বিকালে কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

চালক আব্দুর রহমানের বাড়ি মাগুরা জেলার আড়পাড়া এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, খালকোলা গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই চালকের লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পেরেছি, গত ৩ দিন যাবত ওই স্থানে ট্রাকটি দাঁড় করানো ছিল। ২-৩ দিন আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ লাশ থেকে উৎকট দুর্গন্ধ বের হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম