Logo
Logo
×
   

সারাদেশ

পাবনায় জামায়াত নেতাকে মারধর, থানায় এমপির বিক্ষোভ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:২৭ পিএম

পাবনায় জামায়াত নেতাকে মারধর, থানায় এমপির বিক্ষোভ

ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জিল্লুর রহমান নামে এক জামায়াত নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ভাঙ্গুড়া থানা চত্বরে বিক্ষোভ করেছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলী আছগার। 

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজের ওপর মারধরের এ ঘটনা ঘটে। 

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত জিল্লুর রহমান উপজেলার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ওই গ্রামের নজির উদ্দিনের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মীর সঙ্গে জামায়াত নেতা জিল্লুর রহমানের কথা কাটাকাটি হয়। এ সময় জিল্লুর তাদের একজনকে থাপ্পড় মারেন। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে বাড়ি ফেরার সময় কালিনজিরা ব্রিজের ওপর তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

হামলার খবর শুনে রাত ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগারের নেতৃত্বে নেতাকর্মীরা থানা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। তারা আসামিদের গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

ওসি সাকিউল আজম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের কাজ চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .