বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
Advertisement
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:২৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের পটিয়ায় চলন্ত বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোর্পদ করেছেন।
নিহতরা হলেন- উপজেলার কচুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে মো. তাজলিম (১৭) ও একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)।
আহত জয়কে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের বেপরোয়া গতির একটি বাস মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে পটিয়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

