Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লাকসামে ৬ বছরের শিশুকে নিপীড়ন, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

Icon

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৪৯ পিএম

লাকসামে ৬ বছরের শিশুকে নিপীড়ন, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

Advertisement

কুমিল্লার লাকসামে ৬ বছরের এক কন্যাশিশুকে নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত আবদুর রশিদের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা করেন।

শনিবার (২৩ মে) দুপুরে লাকসাম উপজেলার খুন্তা গ্রামে এ ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল রশিদ (৭০) পলাতক রয়েছেন।

রোববার সন্ধ্যায় যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলি। তিনি জানান, খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে আত্মগোপনে থাকায় জড়িত ব্যক্তিকে আটক করা যায়নি।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার অধিকতর তদন্তসহ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির পরিবার খুবই দরিদ্র। শনিবার দুপুরে শিশুটির মা-বাবা দুজনেই কাজে ছিলেন। এ সময় ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন একই গ্রামের আব্দুল রশিদ। এ সময় হঠাৎ শিশুটির মা ঘরে ঢুকলে রশিদ দ্রুত সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকে রশিদের পক্ষ হয়ে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি শিশুটির পরিবারকে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন।

এদিকে শিশুটিকে শনিবার সন্ধ্যায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিতে বলেন; কিন্তু পরিবার শিশুটিকে সেখানে নেয়নি। তারা শিশুটিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নিয়ে যান। পরে শিশুকে উদ্ধার করে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

শিশুটির মা এ বিষয়ে জানান, দুপুরে ঘরে ফিরে দেখি, লোকটা (আব্দুল রশিদ) মেয়ের সঙ্গে খারাপ কাজের চেষ্টা করছে। এ ঘটনার বিচার চাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম