Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তানোরে খাল পুনঃখননে পুকুর নয়, যেন সাগর চুরি, ফেসবুকে ভাইরাল

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:০৫ এএম

তানোরে খাল পুনঃখননে পুকুর নয়, যেন সাগর চুরি, ফেসবুকে ভাইরাল

Advertisement

রাজশাহীর তানোরে বেসরকারি সংস্থা ‘এসকেএস ফাউন্ডেশন’ খাল পুনঃখননে পুকুর নয়, যেন সাগর চুরি শুরু করেছে। এমন একটি খাল খননে অনিয়ম-দুর্নীতি করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

সম্প্রতি তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির গাগরন্ড-দেওতলা সরকারি খাড়ি পুনঃখননে এমন অনিয়ম-দুর্নীতির করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু নীরব সংশ্লিষ্টরা। 

স্থানীয়দের অভিযোগ, একদিকে খালের পাড় কেটে ট্রাক্টরে বহন করে মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছে। অপরদিকে খালের মাটি পাড়ে যৎসামান্য ফেলে লেবেল করা হচ্ছে। কিন্তু নিয়মে বলা আছে খাল কেটে মাটি পাড়েই ফেলতে হবে। তবে, এ নিয়মের কোনো তোয়াক্কা করছে না সংশিষ্ট ঠিকাদার বলে দাবি ওই ইউপির এনসিপির আহ্বায়ক আশিক হোসেনের। এছাড়া খালের দৈর্ঘ্য প্রস্থ ও গভীরতা সিডিউল মোতাবেক কোনো কাজই নিয়ম মতে করা হচ্ছে না বলে তাদের অভিমত। এই খাল পুনঃখননে দৈর্ঘ্য প্রস্থের পরিমাণ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম বা খনন ব্যয় সম্বলিত সাইনবোর্ড দেওয়া হয়নি। অন্ধকারে হচ্ছে খাল খনন নামে লোপাট। এজন্য স্থানীয়রা বলছেন খাল পুনঃখননে পুকুর নয়, যেন সাগর চুরি করা হচ্ছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। এ কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়ন করছে। আর বাস্তবায়নে রয়েছে বেসরকারি সংস্থা 'এসকেএস ফাউন্ডেশন'। এই খাল পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে প্রকল্প সংশ্লিষ্টরা সিংহভাগ অর্থ লোপাট করছেন। এর সিংহভাগ অর্থ চলে যাচ্ছে কর্তা ব্যক্তিদের পকেটে। এজন্য নীরব সবাই। 

এই ব্যাপারে তানোর এসকেএস ফাউন্ডেশনের ইঞ্জিনিয়ার অনুপ কুমার বলেন, খালপুনঃখননে কোন অনিয়ম হয়নি। এ বিষয়ে কোনো তথ্য সাংবাদিকদের দেওয়ার ব্যাপারে আমার কাছে কোনো নির্দেশনা নেই বলে এড়িয়ে গেছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সার না পেয়ে মহাসড়কে চার শতাধিক কৃষক, অতঃপর...

সার না পেয়ে মহাসড়কে চার শতাধিক কৃষক, অতঃপর...

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম