সড়ক দুর্ঘটনায় ভাই ও বোন নিহত
Advertisement
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ভাই ও বোন নিহত হয়েছেন। এ ঘটনায় বোনের শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে ফুলবাড়ী-পার্বতীপুর মহাসড়কে হাবড়া মোড়ে মরিচভর্তি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক তৌহিবুর মেম্বর (৫৫) ও আরোহী শারমিন (৩৫)। তারা একে অপরের মামাত-ফুফাত ভাই ও বোন। এ সময় শারমিনের ছেলে সামিউল ইসলাম (৩) আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী আরমান হোসেন জানান, পার্বতীপুরের দিক থেকে ফুলবাড়ীর দিকে যাওয়ার সময় হাবড়া বাঁকে মরিচভর্তি ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলের চালক ও আরোহীদের প্রায় ২শ গজ ছেঁচড়ে নিয়ে যায় ট্রাকটি।
এদিকে ধাওয়া করে ট্রাকে আগুন ধরিয়ে দেয় ট্রাকে বিক্ষুব্ধ জনতা। এসময় চালক পালিয়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। এ সময় উত্তেজিত লোকজন মরিচ লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা হতাহতদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। সংকটাপন্ন অবস্থায় শারমিন ও তার শিশু সন্তান সামিউলকে রংপুরে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে শারমিন মারা যায়। শিশু সামিউলের অবস্থা গুরুতর।
ঘটনার পর পরই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদ্দাম হোসেন এবং মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনাস্হলে যান।
ওসি আব্দুল ওয়াদুদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাক থানায় নেওয়া হয়েছে।
