Logo
Logo
×
   

সারাদেশ

যমুনা সেতুর পশ্চিমে স্বস্তির ঈদযাত্রা

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:১২ পিএম

যমুনা সেতুর পশ্চিমে স্বস্তির ঈদযাত্রা

যমুনা সেতুর পশ্চিমে স্বস্তির ঈদযাত্রা

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। ইতোমধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অফিস-আদালত, কলকারখানা ও গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হওয়ায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে মহাসড়কে।

এতে ঢাকা-পাবনা-বগুড়া-রাজশাহী মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও যমুনা সেতুর পশ্চিমপাড় ও উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত হাটিকুমরুল এলাকায় দেখা যায়নি কোনো যানজট।

প্রতিবছর ঈদকে কেন্দ্র করে এ মহাসড়কে দীর্ঘ যানজট ও ভোগান্তি দেখা দিলেও এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন।

হাইওয়ে পুলিশ বলছে, ঈদ উপলক্ষে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা-বগুড়া ফ্লাইওভার লেন চালু করে দেওয়ায় যান চলাচলে গতি ফিরেছে এবং বদলে গেছে পুরো দৃশ্যপট।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর সরেজমিনে হাটিকুমরুল থেকে যমুনা সেতুর পশ্চিম পাড় পর্যন্ত মহাসড়ক ঘুরে দেখা যায়, যানবাহনের চাপ বাড়লেও কোথাও থেমে নেই যান চলাচল। ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক ও মাইক্রোবাসের সংখ্যা বৃদ্ধি পেলেও যানজট ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে ঈদুল আজহা উপলক্ষে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা-বগুড়া ফ্লাইওভার লেন খুলে দেওয়া হয়েছে। এর ফলে যমুনা সেতুর পশ্চিম পাড়ে যানবাহনের চাপ থাকলেও যানজট তৈরি হচ্ছে না।

তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .