Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

Advertisement

Icon

টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০২:৫৮ এএম

টঙ্গীতে সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

Advertisement

গাজীপুরের টঙ্গী বাজারে সেফটি ট্যাংক বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে রুদ্র দত্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে দশটার দিকে টঙ্গী বাজারের সালেহা মার্কেটের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুদ্র ওই মার্কেটের ‘রুদ্র জুয়েলারি ওয়ার্কস’-এর মালিক গৌতম দত্তের ছেলে।

স্থানীয়রা জানান, দোকানটি একটি সেফটি ট্যাংকের উপর নির্মিত এবং দীর্ঘদিন ধরে সেখানে শাঁখা ও সিঁদুর বিক্রি হয়ে আসছে। ঈদকে সামনে রেখে কাজের চাপ বেশি থাকায় রাত পর্যন্ত কাজ চলছিল। এরই মধ্যে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে থাকা রুদ্র সারা শরীরে গুরুতর দগ্ধ হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উত্তরার আইচি হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

টঙ্গীতে ‘জয়ন্তিকা এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপ, আহত ২

টঙ্গীতে ‘জয়ন্তিকা এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপ, আহত ২

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম