Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে ‘জয়ন্তিকা এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপ, আহত ২

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৩২ এএম

টঙ্গীতে ‘জয়ন্তিকা এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপ, আহত ২

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে বাহির থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

Advertisement

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে বাহির থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনে থাকা দুইজন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গী স্টেশনের কাছাকাছি আসলে বাহির থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের বাসিন্দা ফাহিম মিয়া (১৪) ও একই জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)।

ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, আমি ও আমার ছোট ভাই ফাহিম আশুগঞ্জ থেকে জয়ন্তিকা ট্রেনের ‘ট’ বগিতে উঠি। বগির মাঝামাঝি বসা ছিলাম দুই ভাই। ফাহিম আসনের সিটে বসা ছিল, আমি দাঁড়িয়ে ছিলাম। টঙ্গী স্টেশনের কাছাকাছি আসলে বাহির থেকে একটি পাথর ট্রেনের জানালা দিয়ে এসে পাশের একজনের মাথায় লেগে আমার ভাইয়ের গলায় এসে আঘাত লাগে। আমাদের ঢাকায় ব্যাগের ব্যবসা আছে। দুই ভাই ব্যাগের ব্যবসার সঙ্গে জড়িত। ফাহিম ট্রেনে ব্যথায় ও ভয়ে কাঁপছিল, তাই কোনো কথা বলতে পারেনি।    

আহত লিটন মিয়া বলেন, আমি মুকুন্দপুর স্টেশন থেকে উঠেছি। ব্যবসার কারণে ঢাকায় বেশি থাকা হয়। আমার মাথায় প্রথমে পাথরের আঘাত লাগে, তারপর আরেকজনের গলায় লাগে। ঢাকায় গিয়ে সিটিস্ক্যান করতে হবে। এমন পাথর নিক্ষেপ যেন না ঘটে, সে জন্য সচেতনতা ও সরকারের প্রচার বাড়াতে হবে বলে তিনি মনে করেন।  

ট্রেনের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আ. রউফ বলেন, ট্রেন ছাড়লে সবাইকে ট্রেনের জানালা বন্ধ রাখার জন্য বলা হয়, কিন্তু যাত্রীরা গরমের কথা বলে খোলা রাখে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

গোসল নিয়ে বিরোধে শিক্ষার্থীকে থাপ্পড়, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ

গোসল নিয়ে বিরোধে শিক্ষার্থীকে থাপ্পড়, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ

রাজধানীতে আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

রাজধানীতে আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম