Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ এএম

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

Advertisement

‎গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।‎

‎পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়।এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। 

পরে এলাকাবাসী  টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনায় পুলিশ কাউকেই আটক করতে পারেনি। তবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

‎‎তাছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নূর আলম হোসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

টঙ্গীতে ‘জয়ন্তিকা এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপ, আহত ২

টঙ্গীতে ‘জয়ন্তিকা এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপ, আহত ২

স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি

স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি

টঙ্গীতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

টঙ্গীতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু

আরও পড়ুন

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

‘রাজকন্যা’ বদলে দিল খুঁটিতে বাঁধা অনিকের ভাগ্য

‘রাজকন্যা’ বদলে দিল খুঁটিতে বাঁধা অনিকের ভাগ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম