Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম

টঙ্গীতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে অটোরিকশা চালক স্বামীকে হত্যার অভিযোগে পিপাসা আক্তার (২১) নামে এক নারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত পৌণে বারটার দিকে মাছিমপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত অটোরিকসা চালকের নাম আবুল কালাম (২২)।  তিনি জামালপুর জেলার মেলান্দহ থানার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে।  গ্রেফতারকৃত পিপাসা আক্তার একই এলাকার আব্দুল করিমের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একমাস আগে জীবিকার তাগিদে সপরিবারে টঙ্গীতে আসেন আবুল কালাম।  পরে টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে বাসা ভাড়া নিয়ে অটোরিকসা চালিয়ে আসছিলেন।  সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার।

একপর্যায়ে স্ত্রী পিপাসা স্বামী আবুল কালামের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।  বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ রাতেই পিপাসাকে আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায়। 

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।  তার বিরুদ্ধে নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।  গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ষণের পর রক্তক্ষরণে কলেজছাত্রীর মৃত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার

ধর্ষণের পর রক্তক্ষরণে কলেজছাত্রীর মৃত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

বাসের হেলপার সুজন নিহতের আড়াই বছর পর কাভার্ডভ্যানচালক গ্রেফতার

বাসের হেলপার সুজন নিহতের আড়াই বছর পর কাভার্ডভ্যানচালক গ্রেফতার

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, বরখাস্ত ২ পুলিশ সদস্য গ্রেফতার

তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, বরখাস্ত ২ পুলিশ সদস্য গ্রেফতার

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম