Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু

Advertisement

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় আরবি (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরবি কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা প্রবাসী মো. সরোয়ারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে কুমিল্লা থেকে ফুফুর বাসায় বেড়াতে আসে কিশোরী আরবি। সন্ধ্যার পর বাসার পাশের রেললাইনে ঘুরতে বের হয় সে। এ সময় অসাবধানতাবশত ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় আরবি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিশু, চলছে উদ্ধার অভিযান

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম